এসএসসির পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল, দেখবেন যেভাবে

০৯ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৪:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল রবিবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে কীভাবে এই ফল জানতে পারবেন তাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে, ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে। তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফল দেখবেন যেভাবে
মোবাইলে মেসেজে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।

প্রধান ফটক বন্ধ করে যবিপ্রবিতে খেলা দেখায় ১০ শিক্ষার্থীকে শ…
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই শহীদ দিবস উপলক্ষে শেরপুর সরকারি কলেজে স্মরণসভা
  • ১৬ জুলাই ২০২৬
এইচএসসিতে এক কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় প…
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বজুড়ে আরও আড়াই কোটি শিশু দারিদ্র্যের ঝুঁকিতে, বাংলাদেশে…
  • ১৬ জুলাই ২০২৬
বাগেরহাটে ঘরে পড়ে ছিল দম্পতির মরদেহ, চিরকুট উদ্ধার
  • ১৬ জুলাই ২০২৬
জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: ড. মামুন
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence