এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ

১১ জুলাই ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১০:১০ PM
খাতা পুনঃনিরীক্ষণের আবেদন চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত

খাতা পুনঃনিরীক্ষণের আবেদন চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আজ শুরু হচ্ছে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন। এই আবেদন কার্যক্রম চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীন ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই এ আবেদন করতে পারবে। পুনঃনিরীক্ষণের আবেদন করতে হলে টেলিটক মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহার করতে হবে।

প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন— RSC DHA 123456 ১০১,১০২।

রিভিউয়ের জন্য শুধু টেলিটক মোবাইল নম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের এসএমএস পাঠানোর পর একটি কনফার্মেশন মেসেজ আসবে, তাতে ফি কেটে নেওয়ার তথ্য থাকবে।

আরও পড়ুন: ৪৮তম বিসিএস পরীক্ষা স্থগিতের খবরটি ভিত্তিহীন: পিএসসি

টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।

ফল রিভিউয়ে কী দেখা হবে?
বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ বলতে প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয়, বরং, উত্তরপত্রে নম্বর যোগে ভুল হয়েছে কি না, কোনো উত্তর বাদ পড়েছে কি না—সেসব বিষয় যাচাই করা হয়।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার দুপুর ২টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ ছাত্রী রয়েছে। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9