‘জিপিএ ফাইভের রাজা’ স্কুলটিতে এবার জিপিএ-৫ পেল ১৫৪৯ শিক্ষার্থী, কমেছে ৪০৭

১০ জুলাই ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৭:১৩ PM
শিক্ষার্থীদের উল্লাস

শিক্ষার্থীদের উল্লাস © সংগৃহীত

একসময় যাকে বলা হতো ‘জিপিএ-৫-এর রাজা’, সেই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি ফলাফলে দেখা গেছে ভিন্ন চিত্র। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৪৯ জন শিক্ষার্থী—যা গত বছরের তুলনায় ৪০৭ জন কম। পাশাপাশি পাসের হারও কমেছে কিছুটা।

শতাংশের হিসাবেও কমেছে কৃতিত্বের হার—গত বছর যেখানে জিপিএ-৫ পেয়েছিল প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী, এবার তা নেমে এসেছে ৫৮.৬৭ শতাংশে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, গত বছর মতিঝিল আইডিয়াল থেকে ১ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, পাসের হার ছিল ৯৯.৫৯ শতাংশ। এবারের পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৬৪০ জন শিক্ষার্থী; এর মধ্যে পাস করেছে ২ হাজার ৫৮৬ জন। শতকরা পাসের হার ৯৭.৯৫ শতাংশ।

তবে ফল প্রকাশের পরও শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বাসে মুখর ছিল প্রতিষ্ঠান চত্বর। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন শিক্ষার্থীরা।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার সহকারী শিক্ষক বাবুল আক্তার বলেন, মতিঝিল আইডিয়াল জিপিএ ৫-এর সবসময়ই সেরা। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট পরিশ্রম করেছে। জিপিএ-৫ কিছুটা কম হলেও, ফলের মান ঠিক আছে। প্রকৃত মূল্যায়ন হলে এমনটিই হওয়ার কথা—বলেন এই শিক্ষক।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৬৮ জন। এর মধ্যে ছেলে ১৭ হাজার ৭৬ জন ও মেয়ে ১৯ হাজার ৯৯২ জন। অন্যদিকে, বরিশাল ঢাকা শিক্ষা বোর্ডে  জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪২৯ জন ও ছাত্রী  ১ হাজার ৬৮৫ জন। 

রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থী ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লায় ৯ হাজার ৯০২ জন, যশোরে ১৫ হাজার ৪১০, চট্টগ্রামে ১১ হাজার ৮৪৩, সিলেটে ৩ হাজার ৬১০, দিনাজপুরে ১৫ হাজার ৬২জন, ময়মনসিংহে ৬ হাজার ৬৭৮।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬