ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কুষ্টিয়ার পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

০৪ জুলাই ২০২৫, ১২:৩৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:১৫ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর © সংগৃহীত

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্রে কুষ্টিয়া জেলায় তিন কেন্দ্রে নকল করার অপরাধে পাঁচজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। নকল করার অপরাধে কুষ্টিয়া জেলায় দৌলতপুর-২৭৮ নং কেন্দ্রে ২, কুষ্টিয়া-২৭২ নং কেন্দ্রে ১ ও কুষ্টিয়া-২৭০ নং কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ দিনের পরীক্ষায় ২ হাজার ৬২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১০ হাজার ৭৫১ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮ হাজার ১২৮ জন। অনুপস্থিত ২ হাজার ৬২৩ জনের মধ্যে খুলনায় ৪৯৭, বাগেরহাটে ২৩৭, সাতক্ষীরায় ৩১৫, কুষ্টিয়ায় ৩১৭, চুয়াডাঙ্গায় ২০৩, মেহেরপুরে ১০০, যশোরে ৩২৬, নড়াইলে ১১৫, ঝিনাইদহে ৩৬৬ ও মাগুরায় ১৪৭ জন রয়েছে।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬