অবশেষে এক ফ্রেমে দুই আয়মান

১৭ আগস্ট ২০২৬, ০৮:৪১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৪ PM
অবশেষে এক ফ্রেমে দুই আয়মান

অবশেষে এক ফ্রেমে দুই আয়মান © সংগৃহীত

দু’জনই তারকা। একজন অনলাইন ব্যক্তিত্ব ও শিক্ষা উদ্যোক্তা। অপরজন বিনোদন জগতের—অভিনেতা। আয়মান সাদিক ও সাদিয়া আয়মান। দু’জন দুই ব্যক্তি হলেও তাদের নাম প্রায় একই।

আর এ কারণেই তাদের নাম নিয়ে নেটিজেনদের কাছে কৌতূহল বেশ। অনেকেই প্রশ্ন করেন, তাদের মধ্যকার সম্পর্ক কী?

বাস্তকেই আয়মান সাদিক ও সাদিয়া আয়মানের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। নামটি বলা যায়, কাকতালীয়ভাবেই মিলে গেছে। তাদের মধ্যে ভাই-বোন কিংবা কোনো ধরনের আত্মীয়তার সম্পর্কও নেই।

তবে মজার ব্যাপার হলো, এই দুই আয়মানের মধ্যে এতদিন সরাসরি দেখাই হয়নি! অবশেষে দেখা হলো। আজ সোমবার (১৭ আগস্ট) ফেসবুক সেই মুহূর্তের ছবি পোস্ট করেছেন সাদিয়া আয়মান। 

সেখানে তিনি লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’

দুই আয়মানকে একসঙ্গে দেখে নেটিজেনরাও বেশ খুশি। তারা বিভিন্ন মন্তব্য করছেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬