প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে শিক্ষামূলক সেশন নিলেন আয়মান সাদিক

১৮ মে ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক সেশন

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক সেশন © টিডিসি ফটো

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এক অনন্য শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক সেশন রোববার অনুষ্ঠিত হলো। এতে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিক্ষাবিদ ও ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এটা ছিল তার তৃতীয়বারের মতো আগমন।

এবারের আলোচনার মূল বিষয় ছিল ‘এআই ও ভবিষ্যতের শিক্ষা’। আয়মান সাদিক তার স্বভাবসিদ্ধ প্রাণবন্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) আমাদের জীবন, শিক্ষা ও ভবিষ্যৎকে রূপান্তর করছে।

 শিক্ষার্থীদের উদ্দেশে আয়মান সাদিক বলেন, ‘এআইকে ব্যবহার করো শেখার জন্য, শুধু স্ক্রল করার জন্য নয়। সময়ের সঠিক ব্যবহার করো এবং প্রযুক্তিকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগাও।’

সেশনে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা এআই, ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন করেন, যার উত্তর আয়মান সাদিক খুব সহজ ভাষায় ও উৎসাহব্যঞ্জকভাবে দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ধরনের সেশন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখে। আয়মান সাদিকের উপস্থিতি ও মূল্যবান বক্তব্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও উদ্দীপনাময় করে তোলে।

প্রসঙ্গত, আয়মান সাদিক বর্তমানে দেশের তরুণদের কাছে গুণী পরামর্শক, যিনি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে গণমুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬