ওডিসি’র অভিনেতারা কে কত টাকা নিলেন পারিশ্রমিক হিসেবে?

২৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ PM
ওডিসির মহাকাব্যিক চরিত্রে অভিনেতা-অভিনেত্রীরা

ওডিসির মহাকাব্যিক চরিত্রে অভিনেতা-অভিনেত্রীরা © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো ইন্টারনেট দুনিয়া এখন ‘ওডিসিময়’। ভুবনজোড়া নামকরা পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দি ওডিসি’ এখন প্রেক্ষাগৃহগুলোতে দারুণ ব্যবসা করছে। গ্রিক মহাকাব্যের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন হলিউডের একঝাঁক শীর্ষ তারকা। ২৫ কোটি ডলার (বর্তমান বিনিময় হারে প্রায় ৩,০৮৫ কোটি টাকা) ব্যয়ে নির্মিত সিনেমাটি গত ১৭ জুলাই বিশ্বজুড়ে একযোগে মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটির তারকাদের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য সামনে এসেছে।

জানা গেছে, মূল চরিত্রে অভিনয় করা ম্যাট ড্যামন সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। তবে নোলানের মতো খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অনেক তারকাই তাদের স্বাভাবিক পারিশ্রমিকের চেয়ে বেশ কম টাকা নিয়েছেন। হলিউডে নোলানের ছবির ক্ষেত্রে তারকাদের পারিশ্রমিক ছাড় দেওয়া অবশ্য নতুন কিছু নয়।

ইথাকার রাজা ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। তিনিই এই সিনেমার তারকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন, যা ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮৫ কোটি টাকা)। যদিও তার মতো বিশ্বখ্যাত অভিনেতা সাধারণত প্রতি ছবির জন্য ২৫ মিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে থাকেন। সেই হিসেবে নোলানের এই প্রজেক্টের জন্য তিনিও তাঁর পারিশ্রমিক অনেকটাই কমিয়ে ধরেছেন।

ওডিসিউসের স্ত্রী পেনেলোপের ভূমিকায় দেখা গেছে অ্যানি হ্যাথওয়েকে। ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ও ‘ইন্টারস্টেলার’-এর পর এটি নোলানের সঙ্গে তার তৃতীয় কাজ। ইথাকার রানি পেনেলোপের চরিত্রের জন্য তিনি পেয়েছেন ৪ থেকে ৫ মিলিয়ন ডলার (প্রায় ৪৯ থেকে ৬১ কোটি টাকা)।

ওডিসিউসের ছেলে টেলিম্যাকাসের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এই ভূমিকার জন্য তিনি পেয়েছেন ১০ মিলিয়ন ডলার (প্রায় ১২৩ কোটি টাকা)। মার্ভেল ফ্র্যাঞ্চাইজি কিংবা অন্যান্য বাণিজ্যিক ধারার সিনেমায় তিনি সাধারণত এর চেয়েও অনেক বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন।

ছবিটিতে মূল খলনায়ক অ্যান্টিনোয়াসের চরিত্রে দেখা গেছে রবার্ট প্যাটিনসনকে। তার ঝুলিতে গেছে ৫ থেকে ৭ মিলিয়ন ডলার (প্রায় ৬১ থেকে ৮৬ কোটি টাকা)। অন্যদিকে, গ্রিক দেবী অ্যাথেনার চরিত্রে নজর কেড়েছেন জেন্ডেয়া। এই স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য তিনি পেয়েছেন ৫ মিলিয়ন ডলার (প্রায় ৬১ কোটি টাকা)।

ক্রিস্টোফার নোলানের এই মহাকাব্যিক সিনেমায় হেলেন অব ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রার দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য লুপিতা নিওঙ্গো পেয়েছেন ১.৫ থেকে ৩.৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮ থেকে ৪৩ কোটি টাকা)। আর অমর জলপরী ক্যালিপসোর চরিত্রে শার্লিজ থেরনের পারিশ্রমিক ছিল ৫ থেকে ৭ মিলিয়ন ডলার (প্রায় ৬১ থেকে ৮৬ কোটি টাকা)।

চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9