ঢাকায় রিকশা চালালেন জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর

১৬ নভেম্বর ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ PM
আহাদ রাজা মীর

আহাদ রাজা মীর © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর বিশেষ কাজে ঢাকায় এসে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন। একটি প্রতিষ্ঠানের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশে এসেছেন তিনি। রাজধানীতে অবস্থানকালে বিভিন্ন স্থান ঘুরেও দেখছেন তিনি।

সম্প্রতি আহাদ রাজা মীরের একটি পার্কের মাঝে রিকশা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে। ঢাকাই এ সংস্কৃতি আর ঐতিহ্যে্বাহী বাহনের অভিজ্ঞতা নিতে পেরে যেন তিনি বেশ উচ্ছ্বসিত।

ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আহাদ রাজা মীর। এক ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রিকশাচালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন। ঢাকাই এই ঐতিহ্যে্র অভিজ্ঞতা নিতে পেরে বেশ উচ্ছ্বসিত বলে মনে হয়েছে তাকে। শুধু রিকশা চালানোই নয়, ঐতিহ্যবাহী ফুচকাও খেয়েছেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবি-ভিডিওগুলো। 

আরও পড়ুন : এবার সাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিন

ভক্তদের মাঝেও এ নিয়ে দেখা যাচ্ছে নানান প্রতিক্রিয়া। কেউ মন্তব্য করেছেন, সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’ কেউ কেউ আবার তার রিকশার যাত্রী হওয়ারও ইচ্ছা প্রকাশ করেন। 

প্রসঙ্গত, বিশেষ একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশে পা রাখেন এই পাকিস্তানি অভিনেতা। এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা শেষে ফুল দিয়ে তাকে বরণ করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬