হঠাৎ বোরকা পরে হাসপাতালে পরিমণি

২৬ নভেম্বর ২০২৫, ০১:২২ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:২২ PM
বোরকা পরা পরীমণি

বোরকা পরা পরীমণি © টিডিসি সম্পাদিত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার নতুন লুকে অনুরাগীদের নজর কাড়লেন এই অভিনেত্রী। আপাদমস্তক বোরকা আবৃত হয়ে মুহূর্তেই ভক্তদের মন কেড়েছেন তিনি।

বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। নিজের দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে হাসপাতালে নিয়ে হাসপাতালে টিকা দিতে যাওয়ার এই ভিডিওতে দেখা গেছে, বোরকা পরে সন্তানদের নিয়ে বের হচ্ছেন পরীমণি। গাড়িতে বসে শিশুদের সঙ্গে কথোপকথনের দৃশ্যও ধরা পড়েছে সেখানে। এরপর হাসপাতালে টিকা নেন রাজ্য ও প্রিয়ম।

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কী করে।’

অল্প সময়েই ভিডিওটি ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। অনেকে পরীর বোরকা পরা লুকের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরীমণি আপু বোরকাতে খুব সুন্দর লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘হিজাব-নিকাবে আরও বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।’

পরীমণির পাশাপাশি সন্তানরাও মন কেড়েছেন মায়ের ভক্ত-অনুরাগীদের। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, কিউট ভাই-বোন। কি মিষ্টি করে আদোআদো কথ বলে।

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬