একাত্তরে পাকিস্তানকে হারিয়েছি, আজকেও আমরা তাদের হারাব: চমক

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ PM
রুকাইয়া জাহান চমক

রুকাইয়া জাহান চমক © ফাইল ছবি

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মডেলিং ও অভিনয়ই নয়, সামাজিকমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সমকালীন নানা বিষয়ে নিজের মতামত শেয়ার করতে দেখা যায় তাকে। এবার ক্রিকেট নিয়ে লিখলেন এই তারকা অভিনেত্রী।

এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল সম্ভাবনা ঘিরে ফেসবুকে এক উচ্ছ্বসিত পোস্ট দিয়েছেন চমক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামছে টাইগাররা। এর আগেই নিজের প্রত্যাশা জানিয়েছেন চমক।

এই অভিনয়শিল্পী লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাব। বাংলাদেশ বনাম পাকিস্তান। ’

তার এই পোস্টে ভক্তরাও যোগ দিয়েছেন উচ্ছ্বাস নিয়ে। একজন লেখেন, ‘আজ জিতবে ইনশাআল্লাহ। ’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘বাঁচা-মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজ হারাতেই হবে। ’ 

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। জয় পেলে ফাইনালে জায়গা নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান জিতলে তারাই পাবে ফাইনালের টিকিট। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে।  

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬