আজ কি খেলবেন টাইগার অধিনায়ক?

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে অধিনায়ক লিটন দাসকে পায়নি বাংলাদেশ। সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি দল। আজ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল, এই লিটন খেলবেন কিনা—এখনও নিশ্চিত নয় কেউ। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ভালো খবর আসতে পারে।

সোমবার নেটে ব্যাটিংয়ের সময় পিঠের বাম পাশে টান লাগে লিটনের। সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েন মাঠে, এরপর আর অনুশীলন করেননি। তখন থেকেই উদ্বেগ। যদিও টিম ম্যানেজমেন্ট ছিল আশাবাদী। ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করা জাকের আলি জানান, শেষ মুহূর্ত পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা করেছিল দল।

মাঠে এলেও স্বস্তি না পাওয়ায় খেলেননি লিটন। এবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি বড় ম্যাচ—পাকিস্তানের বিপক্ষে টিকে থাকার লড়াই। এই ম্যাচে লিটনের খেলা নিয়ে এখনও নেই পরিষ্কার সিদ্ধান্ত। তবে ম্যাচ শেষে দুবাইয়ে বিসিবি পরিচালক ফাহিম জানান,ে’লিটন দাসের শারীরিক সমস্যা ছিল, এখন পর্যবেক্ষণে আছে। আশা করি ভালো খবর পাবো।‘

ভারতের বিপক্ষে স্পষ্ট শক্তির ব্যবধান থাকলেও পাকিস্তানের বিপক্ষে বরাবরই লড়াকু বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়েও লিটনের নেতৃত্বে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে টাইগাররা। ফাহিমের প্রত্যাশা, লড়াইয়ে ফিরেই ফাইনালে উঠবে বাংলাদেশ, ‘আমরা আত্মবিশ্বাসী, পাকিস্তানকে হারিয়ে আমরা চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে পারব।‘

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টায় রাজধানীতে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মেডিকেল কলেজে কমিটি দিল ছাত্রদল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরেক দ্বীপ নিয়ন্ত্রণে নিচ্ছেন ট্রাম্প 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬