একাত্তরবিরোধীদের ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যেতে বললেন জাহের আলভী

২৬ নভেম্বর ২০২৫, ০১:২৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:২৭ PM
জাহের আলভী

জাহের আলভী © সংগৃহীত

একাত্তরবিরোধীদের ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যেতে বললেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যারা ৭১ অস্বীকার করে, অথবা ৭১ মুছে ফেলতে চায়, তারা নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যান।

হোক সে, পরিবার, আত্নীয়-স্বজন, ভাই-ব্রাদার, বন্ধু, সরকারি-বেসরকারি লোক, ভক্ত কিংবা gen-z সম্প্রদায়। এমন ভক্ত বা অনুসারীও আমি চাই না, যারা ৭১কে অস্বীকার করে বা মুছে ফেলতে চায়।’

ছোট পর্দার অভিনেতার করা ফেসবুক পোস্টে নানা মন্তব্য করছেন নেটিজনরা। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতারা তার এ পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন। অভিমন্যু বিশ্বাস অভি নামের একজন লেখেন, ‘বাঙালী জাতি আপনার এই ত্যাগ মনে রাখবে।’
 

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬