শুটিং সেটে আহত শাহরুখ খান, নেওয়া হয়েছে আমেরিকায় 

২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৭ PM
শাহরুখ খান

শাহরুখ খান © সংগৃহীত

অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এর শুটিং সেটে আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ইতোমধ্যে চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে  নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় পেশীতে আঘাত পেয়েছেন শাহরুখ খান। চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসক তাকে এক মাসের বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এতে আরও বলা হয়, প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ টানা একমাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে।   

উল্লেখ্য, শাহরুখ খানের পাশাপাশি এ সিনেমায় আরও  অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন ও রানী মুখার্জী প্রমুখ। 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬