আমার ভিডিও নিয়ে বাজে অবস্থা তৈরি হয়েছে: ফারহানা

২৬ আগস্ট ২০২০, ০৪:৩৯ PM

© টিডিসি ফটো

নিজের গায়ে হলুদের দিনটাকে অন্যরকমভাবে স্মরণীয় রাখতে চেয়েছিলেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ। সে কারণে বন্ধুদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। পরে সেই শোভাযাত্রার ছবি ও ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল হয়। অনেকে প্রশংসা করলেও কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন।   

এ প্রসঙ্গে ফারহানা বলেন, আমার ভিডিওটা নিয়ে বাজে অবস্থা তৈরি হয়েছে। বিষয়টি এমন হবে তা আগে জানতাম না। 

আজ বুধবার ফেসবুক লাইভে এসে তিনি আরও বলেন, আমি দীর্ঘ ৩ বছর যাবৎ বাইক চালাচ্ছি। আমি আমার বন্ধুদের নিয়ে বাইক চালাতে গিয়ে ভিডিও করলে তাতে দোষের কিছু দেখি না। আমি তো কাউকে বলিনি এটা ভাইরাল করতে।

তিনি আরও বলেন, বিষয়িটি পজিটিভ ও নেগেটিভ দুইভাবে নেওয়া হয়েছে। যারা পজিটিভলি নিয়েছেন তাদের অসংখ্য ধ্যনবাদ। আর যারা এটাকে খারাপভাবে নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বাইকার, বাইক চালাতে জানি। চালাতে না জানলে তখন একটি কথা ছিল।

জানা যায়,  ফারহানা আফরোজের বাড়ি যশোর শহরে। আর শ্বশুরবাড়ি পাবনার কাশিনাথপুরে। স্বামী পেশায় একজন টেক্সটাইল প্রকৌশলী। ১৩ আগস্ট ছিল যশোরের মেয়ে ফারহানার গায়ে হলুদের অনুষ্ঠান। তিনি সেই অনুষ্ঠানে দলবল নিয়ে বাইক চালিয়ে যোগ দেন। কনের বাইক চালানোর এই ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬