বিয়ের আগে অর্থনৈতিক স্বাধীনতা চান আইডল মাশুরা

২৯ জুলাই ২০২০, ০৮:০০ PM
মাশুরা খাতুন

মাশুরা খাতুন

রাজশাহীর পবা উপজেলার পদ্মার চরখিদিরপুর আলোর পাঠশালার এক স্কুলছাত্রী বাল্যবিবাহের সরাসরি বিরোধিতা করে স্কুলে এসেছে। সে চায় না তার এ ছোট বয়সে বিয়ের মাধ্যমে সাংসারিক জীবন শুরু করতে। সে চায় পড়ালেখা করে বড় হতে। স্থানীয়দের আইকন বনে যাওয়া এ ছাত্রীর নাম মাশুরা খাতুন।

মাশুরা জানায়, সে বিয়ে করার আগে নিজের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান, এজন্য ডাক্তারি পড়ার ইচ্ছা তার।

জানা গেছে, ‘চরখিদিরপুর আলোর পাঠশালা’ বিদ্যালয়টি চরের স্থানীয় মেয়েদের বাল্যবিবাহের হাত থেকে মুক্ত করতে স্থাপিত হয়েছিল।

বিষয়টি নিয়ে মাশুরার স্থানীয় মাহমুদ আরিফ নামে একজনে জানান, সে আমাদের আইকন। মাশুরা একমাত্র ছাত্রী যে বাল্যবিবাহের সরাসরি বিরোধিতা করে স্কুলে এসেছে এবং অভিভাবকদের জানিয়েছেন যে কেউ জোরপূর্বক তাকে বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করলে সরাসরি স্কুলের স্যারদের কাছে অভিযোগ করবেন। এমনকি পুলিশের কাছেও যাবেন।

তিনি জানান, তার সকল সহপাঠিনী বাল্যবিবাহের অভিশাপের শিকার হয়েছেন। কিন্তু পদ্মা চরের মাশুরা স্রোতের বিপরীতেই জীবনকে আলোর পথে এগিয়ে নিতে চেষ্টা চালাচ্ছেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬