২১ বছর বয়সেই বিচারপতি

২২ নভেম্বর ২০১৯, ০৪:০৮ PM

ভারতের জয়পুরের বাসিন্দা মায়াংক প্রতাপ সিং সবচেয়ে তরুণ বিচারপতির চেয়ারে বসতে যাচ্ছেন। রাজস্থানের বিচারবিভাগের পরীক্ষায় উত্তীর্ন হয়ে মাত্র ২১ বছর বয়সেই ইতিহাস সৃষ্টি করলেন মায়াংক।

মায়াংক জানিয়েছেন, বরাবরই বিচারকের চাকরি করার ইচ্ছা তার। তাই এলএলবি শেষ হতেই বিচারবিভাগের পরীক্ষায় বসেন তিনি। সেই স্বপ্ন শুধু সফল হচ্ছে তা নয়, পাশাপাশি ইতিহাসেও নিজের নাম লিখে ফেলছেন এই তরুণ।

চলতি বছরেই রাজস্থান হাইকোর্ট বিচার বিভাগের পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ২৩ থেকে কমিয়ে ২১ করা হয়। দু'বছর প্রোবেশনে থাকার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করবেন মায়াংক।

সম্প্রতি, গত এপ্রিলে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের এলএলবি কোর্স শেষ করেন মায়াংক। তারপর রাজস্থানের বিচারবিভাগের পরীক্ষায় প্রথমবারই উত্তীর্ন হন তিনি।

 

 

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬