জাতীয় পর্যায়ে নৃত্যে প্রথম চতুর্থ শ্রেণীর নদী

২৮ অক্টোবর ২০১৯, ০৬:২৫ PM

© সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ের দুটি প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে বরগুনা জেলার বেতাগী উপজেলার জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মিধুয়া সামিয়া নদী।

মিধুয়া সামিয়া নদী উপজেলার দক্ষিণ হোসনাবাদের মোতালেব হোসেন ও নাদিরা আক্তার কলি দম্পতির একমাত্র মেয়ে। মেয়ের এই অর্জনে নদীর মা নাদিরা আক্তার কলি বলেন, নদীকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে দেখে খুবই গর্বিত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বয়স ও বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৯ এ বিভাগীয় পর্যায়ে দুটি বিষয়ের নৃত্যে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে লোকনৃত্যে প্রথম ও সাধারণ নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করে মিধুয়া সামিয়া নদী। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার যোগ্যতা অর্জন করে সে।

গতকাল রবিবার রাত ৮টায় প্রতিযোগিতা শেষে বিজয়ী নদীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিক্ষকদের পে-স্কেলের নতুন চিঠি অর্থ বিভাগে পাঠানো নিয়ে যা ব…
  • ১৯ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  • ১৯ নভেম্বর ২০২৬
ন্যায়বিচারের স্বার্থে ‘আইনজীবী সুরক্ষা আইন’ এখন সময়ের দাবি
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে…
  • ১৯ নভেম্বর ২০২৬
চিকিৎসকদের পদায়ন-বদলি পুনর্বণ্টনে সরকারের নতুন নির্দেশনা
  • ১৯ নভেম্বর ২০২৬
কর্মসূচি থেকে নয়, রাশেদ খাঁনই পুলিশে দিয়েছেন শ্রমিক লীগ নেত…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage