বাংলা ছবির গান গেয়ে আলোচনায় সোমালিয়ান শিক্ষার্থী (ভিডিও)

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০১ PM
আব্দি আজিজ আহমেদ হারসি

আব্দি আজিজ আহমেদ হারসি © টিডিসি ফটো

‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে’ বাংলাদেশি কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা একটি বিখ্যাত রোমান্টিক কবিতা। সিনেমায় ব্যবহারের জন্য পরবর্তীতে কবিতাটিতে সুরারোপ করে গান তৈরি করা হলে এটি বেশ জনপ্রিয়তা পায়।

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর সহধর্মিণী ছিলেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। ১৯৮৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ১৯৯১ সালে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ আত্মহত্যা করার সময় এই কবিতা লিখে যান। ধারণা করা হয়, কবিতাটি তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে লেখা।

১৯৯২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ধারাবাহিকে গানটিকে ব্যবহার করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে গানটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন দুই বাংলায় গানটিকে জনপ্রিয় করতে অবদান রাখেন।

সম্প্রতি গানটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী আব্দি আজিজ আহমেদ হারসি গেয়ে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলোতেও আজিজের কণ্ঠে গাওয়া গানটি বেশ সাড়া ফেলেছে।

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬