ঢাকায় হচ্ছে মীরাক্কেল’র অডিশন

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৯ PM

পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-বাংলার দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এ এবারও অংশ নিতে পারবেন বাংলাদেশি প্রতিযোগীরা। ঢাকায় এর অডিশন আয়োজন করা হচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর এটি হবে গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মীরাক্কেলের সাবেক প্রতিযোগী ও মেন্টর ইশতিয়াক নাসির।

তিনি বলেন, ‘এবার অডিশন হবে শুধু ঢাকাতে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অডিশন চলবে। আর এতে প্রধান বিচারক হিসেবে থাকছেন মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি। তাকে সহযোগিতা করবো আমি ও সংগীত তিওয়ারি।’

এবার মীরাক্কেলের দশম সিজন শুরু হচ্ছে। এবার শুধু একদিনই অডিশন হবে। তাই যারা মীরাক্কেলে অংশ নিতে আগ্রহী অবশ্যই তারা এই অডিশন মিস না করার অনুরোধ করলেন ইশতিয়াক।

২০০৬ সালে যাত্রা শুরু করে ‘মীরাক্কেল’। এ পর্যন্ত ৯টি সিজন শেষ হয়েছে এই স্ট্যান্ডআপ কমেডির। এর বিভিন্ন সিজনে বিচারকের আসনে দেখা গেছে, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপক ও আরজে মীর আফসার আলি।

রাতে উপকূল অতিক্রম করবে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস—সমুদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচু…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬