এবার একুশে ফেব্রুয়ারিতেই রাস্তা মেরামতে সুমন (ভিডিও)

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৬ PM
রাস্তা সংস্কারে সুমন

রাস্তা সংস্কারে সুমন

‘আজকে ২১ শে ফেব্রুয়ারি, আজকে কষ্ট আরো বেশি চোখে পড়ে।’ হবিগঞ্জের ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবার এমন শিরোনামেই ভিডিও ছেড়েছেন নিজের ফেসবুক পেজে। মাত্র ১ ঘন্টা আগে ছাড়া এই ডিডিওটি ইতোমধ্যে এক লাখের বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে ১৯ হাজার।

ভিডিওতে মাধবপুর-বনতলা রাস্তার অবস্থা দেখান সুমন। এরপর নিজেই একটি পিক আপ ভ্যানে ইট এনে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত হয়ে পড়েন। এ সময় তিনি জনপ্রিতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।

আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের সামাজিজ সচেতনতামূলক ফেসবুক লাইভ ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগে ফেসবুক লাইভের মাধ্যমে নরসিংদীর শিবপুর থানার কালারচর নামক জায়াগার ঢাকা-সিলেট মহাসড়কে ঠায় দাঁড়িয়ে থাকা পল্লীবিদ্যুতের একটি খুঁটি সরিয়ে দেন। মূলত তারপর থেকেই তিনি বেশি আলোচিত।

হবিগঞ্জের সায়েদুল হক সুমন ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করার পর ২০০৯ সালে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। সেখানে সিটি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল’ করেন তিনি। সুপ্রিম কোর্টের এ আইনজীবী এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আইনজীবী হলেও সুমন পরিচিতমুখ হয়ে উঠেছেন অনিয়মের বিরুদ্ধে তার ‘ফেসবুক লাইভ আন্দোলন’র মাধ্যমে। ভিডিও দেখতে: ক্লিক করুন

কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‎জবির আইন বিভাগে ভর্তি— ইউনিট, যোগ্যতা ও প্রস্তুতি নিয়ে মনে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬