কুকুর ছানার মৃত্যু, মানবতার হাত বাড়িয়ে ভাইরাল তরুণী (ভিডিও)

২৯ জানুয়ারি ২০১৯, ০৮:২৫ AM
রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত কুকুররের বাচ্চাটিকে কোলে তুলে নিচ্ছেন এক তরুণী

রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত কুকুররের বাচ্চাটিকে কোলে তুলে নিচ্ছেন এক তরুণী © সংগৃহীত

রাজধানীর একটি ব্যস্ততম সড়ক। মা-কুকুর তার বাচ্চাকে নিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় পড়ে বাচ্চাটি মারা যায়। অসহায় মা-কুকুরটি তার মৃত বাচ্চাটির দেহ পাহারা দিচ্ছে আর সাহায্যের জন্য এদিক-ওদিক ছুটছে। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যায় না।

এমন সময় এক‌ তরুণী এসে মৃত বাচ্চা কুকুরটিকে রাস্তা থেকে উদ্ধার করে রাস্তার ধারে নিয়ে আসেন এবং মা-কুকুরটিকে হাত বুলিয়ে সান্ত্বনাও দেন।

সোমবার (২৮ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনাটির ভিডিও ফেসবুকে আপলোড হওয়া মাত্রই তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এতে ভিডিওটির সেই মেয়েটির মানবিকতার প্রশংসাও করছে অনেকেই।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬
চার দপ্তরে নতুন সচিব নিয়োগ
  • ০৬ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্…
  • ০৬ আগস্ট ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬