চবির প্রসপেক্ট অব বাংলাদেশ’র শিশুদের শীতবস্ত্র বিতরণ

২৪ জানুয়ারি ২০১৯, ১১:৩৩ AM
অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গরিব ও অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আর্থিক সহযোগিতা প্রদানসহ শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা সহায়ক আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ অরাজনৈতিক সংগঠন প্রসপেক্ট অব বাংলাদেশ। সংগঠনের সদস্যদের প্রতিদিনের তিনটাকার অনুদানে চলে সংগঠনের সামগ্রিক কার্যক্রম।

এবার তারা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হযরত হাঁছি মেস্তান (রঃ) শিক্ষা একাডেমির দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করেন ৫০টি চাদর। ছোট্ট পরিসরে ছয় হাজার টাকা খরচে শিশুদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত সংগঠনের সদস্যরা।

সংগঠনের আহ্বায়ক তাহলিল সাকিফ জানান, আমরা যেই প্রতিষ্ঠানের শিশুদের মাঝে চাদর বিতরণ করেছি, তারা অধিকাংশই গরিব। সকাল বেলা শীতের তীব্রতা বেশি থাকায় অনেক শিক্ষার্থী মাদ্রাসায় আসতে পারে না। তাই আমরা আগেরদিন মাদ্রাসার শিক্ষকদের বিষয়টা জানালে বুধবার শিক্ষার্থীদের অধিকাংশই উপস্থিত হয়েছিল। আমরা ৫০ জন শিক্ষার্থীকে আমাদের সাধ্যের ভিতরে একটা করে চাদর দিয়েছি। যাতে করে তারা শীতে কষ্ট না পায় এবং পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠে।

শীতবস্ত্র পেয়ে উৎফুল্ল শিশুরা
রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর সাজা, ১৮ জন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬