শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালা

১৩ জানুয়ারি ২০১৯, ০৫:১০ AM

© টিডিসি ফটো

শিশুদের যৌন হয়রানি প্রতিরোধ এবং করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের কাজীর দেউড়ীতে অবস্থিত রোটারী ফ্রি স্কুলে এটি অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে যাত্রা করা দি হাঙ্গার প্রজেক্টের অঙ্গসংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও ‘ব্রিটিশ কাউন্সিল অ্যাকটিভ সিটিজেনস এর যৌথ উদ্যোগে লিডারশীপ ট্রেইনিং এর ১০৫৩ ব্যাচ প্রিভেন্টিং চাইল্ড এবিউজ টিম (পিক্যাট) এর প্রথম কর্মশালা এটি।

কর্মশালায় পিক্যাট টিম মেম্বাররা রোটারী ফ্রি স্কুলের শিশুদের যৌন হয়রানি, নিরাপদ ও অনিরাপদ স্পর্শ, শিশুদের স্পর্শকাতর অঙ্গ সম্পর্কে ধারণা দেন এবং নির্যাতিত শিশুর করণীয় ও যৌন নির্যাতন প্রতিরোধে শিশুদের বিভিন্ন ধারণা প্রদান করেন।

কর্মশালায় যৌন হয়রানির শিকার হওয়া নবনীর (ছদ্মনাম) গল্প দিয়ে সেশন শুরু করেন পিক্যাট মেম্বার অমিত বিশ্বাস। এরপর পর্যায়ক্রমে পৃথুলা, আল আমিন, মালালা (কবিতা) সেশন নেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন টিম মেম্বার ইছমি, সাদমান সাকিব, ইসরাত, রাফি, জবা ও মুনযির এম সা'দ। .

কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম জেলার কো-অর্ডিনেটর মুনতাসীর আবরার ইমু এবং ব্রিটিশ কাউন্সিল অ্যাকটিভ সিটিজেনস ভলান্টিয়ার আকিব হোসাইন। কর্মশালা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া উপস্থিত সকলের মাঝে শিক্ষাসামগ্রীও বিতরণ করা হয়।

চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি…
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬