বরিশালে সূর্যোদয় কোসিং সেন্টারের শীতবস্ত্র বিতরণ

০৫ জানুয়ারি ২০১৯, ০৮:৩৭ PM
শীত বস্ত্র বিতরণ করছে শিক্ষার্থীরা

শীত বস্ত্র বিতরণ করছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শীতে ফুটুক না একটু অসহায়ের মুখে হাসি। এই হাসিকে ফোটাতে বরিশাল শহরের চৌমাথা সূর্যোদয় কোচিং সেন্টারের ২০১৯ সালের এইচএসসি শিক্ষার্থীদের সহযোগিতায় বরিশালের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সূর্যোদয় কোচিংয়ের ৩য় শাখার পরিচালক ও আইসিটি শিক্ষক গাজী হাদীউজ্জামান। তিনি বলেন, এই পৌষের হাড়ভাঙ্গা শীতে রাস্তার ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দেয়া আমাদের একান্ত কাম্য। কেউ  যেন শীতে কষ্ট না পায়। এই লক্ষ্য নিয়ে আমরা বরিশাল শহরের চৌমাথা, লঞ্চঘাট বিভিন্ন জায়গায় ৩৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।

এছাড়াও উপস্থিত ছিলেন সূর্যোদয় কোচিংয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। এতে বিশেষভাবে সহযোগিতা করেছেন শিক্ষার্থী উর্মী, ইতি, উদয়, ইমরান। এভাবে মানবতা বেঁচে থাকুক। এভাবেই দেশ এগিয়ে যাবে সামনের দিকে।

 

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬