তারুণ্যের আলোচনায় এবার জাফর ইকবাল-আতিউর-পুতুল-মিরাজ

২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ AM
সিআরআই পোস্টার

সিআরআই পোস্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তরুণদের সঙ্গে আলোচনায় বসছেন ড. মুহাম্মদ জাফর ইকবাল, ড. আতিউর রহমান ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ছয় স্বপ্নদ্রষ্টা। সেন্টার ফোর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‌‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শিরোনামে আলোচনা অনুষ্ঠান বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সূত্রের তথ্য, বক্তারা ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন। উঠে আসবে সমকালীন রাজনৈতিক-সামাজিক নানা বিষয়ও।

জানা যায়, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, তারানা হালিম এবং তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

সমৃদ্ধির পথে বাংলাদেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাবে তরুণ সমাজ। আর সে কারণেই তরুণদের সঙ্গে ভিন্নধর্মী এ আয়োজন করেছে সিআরআই। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সময় টেলিভিশন বিকাল ৩টা থেকে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে সিআরআই-এর মিডিয়া কো-অর্ডিনেটর।

ট্যাগ: তারুণ্য
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬