ঢাবিতে জাতীয় গণিত সম্মেলন শুরু

২১ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ PM
ঢাবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন

ঢাবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিন ব্যাপী জাতীয় গণিত সম্মেলন শুরু হয়েছে। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এবং বাংলাদেশ গণিত সমিতির যৌথ উদ্যোগে শুক্রবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে “Research and Development in Mathematics for Real Life Application”.

বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশি কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালন করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণিতকে শিক্ষার্থীদের কাছে সহজ, সরল ও বোধগম্য করে উপস্থাপনের জন্য পেশাজীবী, শিক্ষাবিদ ও গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অর্থনীতি, ব্যবসা, বিজ্ঞান, প্রকৌশল সহ সকল বিষয় বিশ্লেষণের জন্য গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এই সম্মেলন দেশের গণিতবিদদের জন্য একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের ২০০ শিক্ষাবিদ ও গবেষক এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।

শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
আইসিজের রায় ঘোষণা, রোহিঙ্গা ক্যাম্পের মোনাজাতে চোখের জলে ঘর…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আ.লীগকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হব…
  • ১৯ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, সাপ্লিমেন্টারি ও সেকেন্ড …
  • ১৯ নভেম্বর ২০২৬
স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
  • ১৯ নভেম্বর ২০২৬
হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি কমাতে লবণের বিকল্প নিয়ে নতুন গবে…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage