ব্যানার ছেঁড়া নিয়ে নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ PM
ব্যানার ছেঁড়া নিয়ে নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

ব্যানার ছেঁড়া নিয়ে নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস। প্রতিদিন সেখানে স্থানীয় বাংলাদেশীদের প্রাণবন্ত আড্ডা জমে ওঠে। তবে রাজনৈতিক পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রবিবার (২০ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা এবং মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-পোস্টার লাগান। পরে সেগুলো আওয়ামী লীগের কে বা কারা ছিঁড়ে ফেলে।

এ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইত্যাদি বাজার‘র সামনে এই ঘটনা ঘটে। তবে নিউইয়র্ক সিটির বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।

উল্লেখ্য যে, দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্য সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হন তিনি। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তবে স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের। তাদেরকে স্বাগত জানাবেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এবার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর স্মরণীয় করে রাখতে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানার লাগিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তাছাড়া গত এক মাস ধরে বিভিন্ন রকম প্রস্তুতি সভা করেছেন। অন্যদিকে তারেক রহমানের সফর ঠেকাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাকর্মীরাও কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কদিন ধরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রোববার বিকেলে জ্যাকসন হাইটসের ইত্যাদি বাজারের সামনে একটি ব্যানার ছিঁড়ে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ। এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ কয়েকজন।

যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ জানান, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দুই ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি স্লোগান চলে।

অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ, যুবলীগ নেতা মিজানসহ আরো অনেকে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, তারা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এমনকি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তারা বাইরে বিক্ষোভ প্রদর্শন করবেন।

ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রের দাবি, বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার সাঁটায় যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কিন্তু রোববার আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ওই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং একপর্যায়ে তা ব্যাপক উত্তেজনা তৈরি করে।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। সেজন্য আমার নেতৃত্বে নিউইয়র্ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করি।

অন্যদিকে আওয়ামী লীগও বিক্ষোভ করতে থাকে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আমি পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো- শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে। কিন্তু তারা যদি গায়ের জোরে কোনো কিছু করার চেষ্টা করে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা
পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীরা জ্যাকসন হাইটসে মুখোমুখি অবস্থান নেন। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। এর ফলে স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে সাময়িক আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশের পদক্ষেপ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ
খবর পেয়ে নিউইয়র্ক সিটি পুলিশ (NYPD)-এর বিপুলসংখ্যক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং কঠোর সতর্ক অবস্থানের কারণে অপ্রীতিকর কোনো সংঘাত ঘটেনি। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের উসকানিমূলক তৎপরতা বন্ধ হয় এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে অনভিপ্রেত ঘটনা এড়াতে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

শরণার্থী আইন ও সুরক্ষা নিয়ে এসইউবিতে দিনব্যাপী বুটক্যাম্প অ…
  • ০৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে জনবল নিয়োগ, আবেদন  অনলাইনে
  • ০৬ নভেম্বর ২০২৬
নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • ০৬ নভেম্বর ২০২৬
রাজুকে ব্লেম দিয়ে অপদস্থ করা হয়েছে, আমরা তার সাথে আছি: রাশে…
  • ০৬ নভেম্বর ২০২৬
দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদ…
  • ০৬ নভেম্বর ২০২৬
কাশিমপুর কারাগারে হত্যা মামলার হাজতির আত্মহত্যা
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950