‘নাগাসাকির স্মৃতি যেন ফিরল নেপালে, ছোট বোনকে পিঠে বেঁধে বাবা-মাকে খুঁজছে খুদে বালক’— ভাইরাল ভিডিওটি নেপালের নয়

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ PM
 পিঠে বোনকে নিয়ে এক শিশু

পিঠে বোনকে নিয়ে এক শিশু © সংগৃহীত

পিঠে দুধের শিশুকে বেঁধে কাদামাখা পথে হেঁটে চলেছে এক বালক। চোখে-মুখে ক্লান্তি, শরীরজুড়ে কাদা। তবু থামছে না তার পথচলা। হন্যে হয়ে খুঁজছে মা-বাবাকে। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটি মনে করিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে ধারণ করা সেই বিখ্যাত ছবির কথা, যেখানে এক খুদে বালক পিঠে তার মৃত ছোট বোনকে নিয়ে দাঁড়িয়ে ছিল।

গত রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক বালক তার ছোট বোনকে পিঠে বেঁধে নিয়ে ঘুরছে। শিশুটিকে দেখে বোঝা যায়, সে একেবারেই দুধের শিশু। পিঠে থাকা অবস্থায় সে চিৎকার করে কাঁদছে। হয়তো ক্ষুধার্ত, হয়তো ভয় কিংবা অসুস্থতায় কাঁদছে সে। তবে ভিডিওতে এর কারণ স্পষ্ট নয়।

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি নেপালের নয়। এটি মূলত গত ১১ আগস্ট ভিয়েতনামে ধারণ করা হয়। যা নেপালের চলমান বন্যা ও ভূমিধ্বসের আগের। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে গত ২৬ আগস্ট বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে।

ডিসেন্ট জানায়, ভারতীয় ফ্যাক্টচেক প্রতিষ্ঠান নিউজমিটার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনাকারীর সঙ্গে যোগাযোগ করেছে। তিনি নিউজমিটারকে জানিয়েছে, তিনি ভিয়েতনামে বসবাস করেন এবং ভিডিওটি তার দেশেই ধারণ করা হয়েছে। ভিডিওটি প্রায় এক মাস আগে ধারণ করা হয়েছিল এবং নেপালের বন্যার সঙ্গে ভিডিওটি যুক্ত করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে—এ বিষয়েও তিনি অবগত।

ডিসক্লেইমার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি গত ১১ আগস্ট ভিয়েতনামে ধারণ করা হয়েছিল। তাই নেপালের বিপর্যয়ের সঙ্গে ভিডিওটি যুক্ত করে প্রচার করা বিভ্রান্তিকর ও ভুল তথ্য। ছড়িয়ে পড়া তথ্যের ওপর ভিত্তিকে দ্য ডেইলি ক্যাম্পাসও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছিল। দ্য ডিসেন্ট-এর যাচাইয়ের পর সংবাদটি প্রত্যাহারপূর্বক সংশোধ করা হলো

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬