নেপালের এক বাড়িতে মিলল ২৪ মরদেহ

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ AM
 নেপালের এক বাড়িতেই মিলল ২৪ মরদেহ

নেপালের এক বাড়িতেই মিলল ২৪ মরদেহ © সংগৃহীত

নেপালের একটি বাড়ির ভেতরেই মিলল ২৪ জনের মরদেহ। ভয়াবহ আকস্মিক বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে এসব মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা, ওই বাড়ির ভেতর আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

নেপালের বিদুরের একটি বাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার সময় নিজ বাড়ির ভেতর আটকা পড়েছিলেন তারা। পরে বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে তাদের নির্মম মৃত্যু হয়।

গতকাল সোমবার (৩১ আগস্ট) বাড়িটি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি জানিয়েছেন, উদ্ধারকারীরা আজ মঙ্গলবার ওই বাড়িতে আরও মরদেহের সন্ধানে অভিযান চালাবেন। তিনি বলেন, ‘আমাদের ধারণা সেখানে আরও মরদেহ চাপা পড়ে আছে।’

স্থানীয় পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি শিশুর। অন্যগুলো প্রাপ্তবয়স্কদের।

তিনি বলেন, ছয়টি মরদেহ হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি মরদেহগুলো এখনো শহরে রয়েছে। সেগুলোও কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

শুধু একটি বাড়ির ভেতরেই এতগুলো মরদেহ পাওয়ায় ওই এলাকার অন্য বাড়িগুলোতেও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে এলাকায় আরও উদ্ধার অভিযান চালানো হবে।

ভয়াবহ ওই আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গেছে। অনেক এলাকায় এখনো ঠিকমতো উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬