কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন মোদি

২৬ জুলাই ২০২৬, ১০:০০ AM
 আইশোস্পিড ও নরেদ্র মোদি

আইশোস্পিড ও নরেদ্র মোদি © সংগৃহীত

প্রশ্নফাঁসবিরোধী পদক্ষেপ নিয়ে প্রকাশ করা একটি ইনস্টাগ্রাম রিল দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় তার রিলটি ৩০ কোটি ৩০ লাখ (৩০৩ মিলিয়ন) ভিউ পেয়েছে। এর মধ্য দিয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের আগের রেকর্ড ভেঙে ইনস্টাগ্রামের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি দেখা রিলের মালিক হয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিলটি প্রকাশ করেন মোদি। ভিডিওতে তিনি প্রশ্নফাঁস রোধে সরকারের পরিকল্পনা এবং পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের রূপরেখা তুলে ধরেন। দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রকাশিত এই ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে।

রিলটি শুধু ভিউয়ের রেকর্ডই গড়েনি, বরং ১ কোটি ৬০ লাখের বেশি লাইক, ১৫ লাখ মন্তব্য এবং এক রাতেই প্রধানমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছে।

এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেখা ইনস্টাগ্রাম রিলের রেকর্ড ছিল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আইশোস্পিডের দখলে। ফিফা বিশ্বকাপ চলাকালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের একটি রিল ৩০ কোটি ভিউ পেয়েছিল। মোদির নতুন রিল সেই রেকর্ড পেছনে ফেলে নতুন ইতিহাস গড়েছে।

মোদির এই সামাজিক যোগাযোগমাধ্যমের সাফল্য এমন এক সময়ে এসেছে, যখন তার সরকার নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রয়েছে।

প্রথম রিলে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, প্রশ্নফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের জন্য নতুন আইন আনবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এর এক দিন পর শুক্রবার রাতে মোদি আরও একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি আগের ভিডিওতে দেওয়া ইতিবাচক সাড়া এবং পরামর্শের জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বন্ধুরা, ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওতে যেভাবে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘গত রাতে আপনাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছিলাম। আমার শেয়ার করা ভিডিওতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং গঠনমূলক পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত রয়েছে। আমাদের এই সম্পর্ক আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠছে।’

প্রধানমন্ত্রীর এই বার্তা আসে এক দিন পর, যখন তিনি প্রশ্নফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সে সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে নিট-২০২৬ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলন চলছিল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা একটি স্বধারণ করা ভিডিওতে মোদি জানান, প্রশ্নফাঁসের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং অপরাধীদের কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় তোলা হবে।

তিনি বলেন, ‘আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছি।’

এদিকে বিরোধী দলগুলো চলমান বর্ষাকালীন সংসদ অধিবেশনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট প্রশ্নফাঁস ইস্যুতে বিস্তারিত আলোচনার দাবি জানিয়ে আসছে। এ নিয়ে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভও হয়েছে।

ভিডিওটির সঙ্গে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘আগামীকালের মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নফাঁসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ আসছে।’

ভিডিওতে মোদি বলেন, ‘বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য এটি অত্যন্ত কষ্টের। তাই প্রশ্নফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে সরকার একাধিক বড় পদক্ষেপ নিয়েছে। দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন কারাগারে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল যেন শিক্ষার্থীদের একটি পুরো বছর নষ্ট না হয়। তাই যত দ্রুত সম্ভব পরীক্ষা আয়োজন করা জরুরি ছিল। সরকার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা অল্প সময়ের মধ্যেই আয়োজন করেছে। আর মাত্র পাঁচ-ছয় দিন আগে, ১৯ তারিখে সেই পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।’

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9