আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু, মৃত বেড়ে ৬১

২৫ জুলাই ২০২৬, ১০:৩৪ AM
আসামে বন্যায় রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

আসামে বন্যায় রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। © আনাদোলু এজেন্সি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলমান বন্যায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। শনিবার (২৫ জুলাই) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, চড়াইদেওসহ অন্তত তিনটি জেলায় নতুন করে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পরিস্থিতি ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে। বন্যায় প্রায় দুই হাজার গ্রামের ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের বিভিন্ন নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি জানান, দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬