সিজেপির আন্দোলনে বাড়ানো হয়েছে নিরাপত্তা, দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

২২ জুলাই ২০২৬, ০১:৩৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ PM
আন্দোলনে বাড়ানো হয়েছে নিরাপত্তা

আন্দোলনে বাড়ানো হয়েছে নিরাপত্তা © সংগৃহীত

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)–এর চলমান আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬টি স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন থামবে না বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

আজ বুধবার (২২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডিএমআরসি এ তথ্য জানায়।

ডিএমআরসি জানায়, নিরাপত্তার কারণে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে রাজীব চৌক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে যাত্রীরা শুধু লাইন পরিবর্তন (ইন্টারচেঞ্জ) সুবিধা পাবেন। এসব স্টেশনে প্রবেশ বা বের হওয়ার সুযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে।

ডিএমআরসি জানিয়েছে, যন্তর মন্তরে সিজেপির চলমান অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনগুলো পুনরায় চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। তথ্যসূত্র: এনডিটিভি

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬