নতুন ক্যাটাগরির ভিসা চালু করল সৌদি আরব 

২১ জুলাই ২০২৬, ০৬:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও ভিসা সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তুর্কি পণ্যবাহী ট্রাক চালকদের জন্য বিশেষ একটি ভিসা ক্যাটাগরি চালু করেছে সৌদি আরব। দীর্ঘ দিন পর ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক ট্রানজিট রুটের ইতিবাচক পরিবর্তনের ফলে স্থলপথে তুরস্ক থেকে সৌদি আরবে পণ্য পরিবহনের নতুন দুয়ার উন্মোচিত হলো।

মঙ্গলবার (২১ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান অর্থনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপটে ইরাক ও সিরিয়ার অভ্যন্তরীণ ট্রানজিট রুটগুলো পুনরায় সচল হওয়ায় তুর্কি রফতানিকারকদের জন্য সরাসরি সড়কপথে সৌদি বাজারে ঢোকার সুবর্ণ সুযোগ তৈরি হয়। এর ওপর ভিত্তি করেই তুর্কি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে, যার ফলশ্রুতিতে চালকদের জন্য এই নতুন ভিসা চালু করা হলো।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত পরিবহন খাতের চালকরা ইউ-নেট (U-Net) অটোমেশন সিস্টেমের মাধ্যমে নতুন ক্যাটাগরির এই ভিসার আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই বেশ কিছু তুর্কি পরিবহনকারী প্রতিষ্ঠান সৌদি আরবমুখী বাণিজ্য কার্যক্রম জোরদার করেছে।

নতুন এই ভিসা নীতির আওতায় চালকদের জন্য ৩০০ সৌদি রিয়াল (প্রায় ৭৯.৮৮ মার্কিন ডলার) ফিতে ১ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ল্যান্ড ট্রান্সপোর্ট ভিসা দেওয়া হবে। এছাড়া একবার প্রবেশের জন্য প্রযোজ্য ট্রানজিট ভিসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে সৌদি কর্তৃপক্ষ।

তবে বর্তমানে ট্রানজিট ভিসায় সৌদিতে সর্বোচ্চ ৪ দিন অবস্থানের সুযোগ রয়েছে। সৌদি আরবের বিশাল ভৌগোলিক আয়তন, চালকদের বিশ্রাম এবং যানবাহনের যান্ত্রিক সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে তুরস্কের পক্ষ থেকে এই মেয়াদ বাড়িয়ে ১৫ দিন করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়াও ভিসা প্রক্রিয়াকরণে মধ্যস্থতাকারী বিভিন্ন থার্ড-পার্টি এজেন্সির অতিরিক্ত সার্ভিস ফি কমিয়ে একটি যৌক্তিক ও সাশ্রয়ী পর্যায়ে নিয়ে আসার বিষয়েও দুই দেশের সরকারের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। 

বাণিজ্য খাতের সংশ্লিষ্টদের মতে, সৌদি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে দুই দেশের মধ্যকার বার্ষিক বাণিজ্যিক লেনদেন নতুন উচ্চতায় পৌঁছাবে।

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্রিবলিং থেকে গেম কন্ট্রোল: ছয় বিশ্বকাপে মেসির অবিশ্বাস্য ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে দ্রুত হোমওয়ার্ক, পরীক্ষায় নম্বর কমছে শিক্ষার্থীদের
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬