শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 

১৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ PM
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বান্দার খামিরে ড্রোন হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। আজ শনিবার (১৮ জুলাই) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানান, বান্দার খামির সেতু পার হওয়ার সময় তিন ইরানি গ্রামবাসী নিহত হয়েছেন। নিহতরা সম্পূর্ণ নিরীহ ও সাধারণ নাগরিক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের এই পবিত্র রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। এর উপযুক্ত জবাব দেওয়া হবে।’

আব্বাস আরাগচি আরও বলেন, ‘ইরানই আমাদের একমাত্র মাতৃভূমি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—দেশের প্রতিটি প্রান্ত এবং সার্বভৌমত্ব রক্ষায় ইরানি বাহিনী ও জনগণ শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ়ভাবে অবস্থান নেবে।’

এদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভয়াবহ সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৮ জনে। এ ছাড়া এই হামলায় আরও ৪০০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন এই হামলাকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও চরম উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা গণমাধ্যম সিএনএন-এর এক বিশ্লেষণী প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি ঘিরে তেহরানের নীতিনির্ধারকদের মধ্যে তীব্র ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে। এমনকি দেশের কট্টরপন্থী গোষ্ঠীগুলো বর্তমান প্রশাসনের বিরুদ্ধে সরকারের ভেতরে গোপন অভ্যুত্থানেরও অভিযোগ তুলছে, যা মধ্যপ্রাচ্যের এই দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকে আরও জটিল করে তুলেছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬