উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 

০৪ জুলাই ২০২৬, ০১:২৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফ্রান্সে উচ্চশিক্ষারত এবং ভবিষ্যতে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে ফরাসি সরকার। নন-ইইউ শিক্ষার্থীদের একটি বড় অংশকে সরকারি আবাসন ভাতা (APL) কর্মসূচির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ফ্রান্সের উচ্চশিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের নতুন নীতি অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইইএ) এবং সুইজারল্যান্ডের বাইরের যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী ক্রুস (Crous)-এর সামাজিক বৃত্তি পান না, তারা আর কাফ (CAF)-এর মাধ্যমে দেওয়া এই মাসিক আবাসন ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

এতদিন ফ্রান্সে পড়তে যাওয়া এশীয় ও আফ্রিকান শিক্ষার্থীরা শহর ও বাসস্থানের ধরন অনুযায়ী ফরাসি সরকারের কাছ থেকে মাসিক বাসাভাড়ার একটি উল্লেখযোগ্য অংশ আর্থিক সহায়তা হিসেবে পেয়ে আসছিলেন। নতুন এই নীতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের নিজস্ব অর্থায়নে পড়তে যাওয়া সাধারণ শিক্ষার্থীদের আবাসন সুবিধা বন্ধ হয়ে যাবে। এর ফলে শিক্ষার্থীদের মাসিক জীবনযাত্রার ব্যয় একলাফে অনেকটা বৃদ্ধি পাবে।

ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ব্যয় আরও কার্যকরভাবে পরিচালনা করা এবং সামাজিক আবাসন সহায়তা প্রকৃত প্রয়োজনীয়দের মধ্যে কেন্দ্রীভূত করতেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন, ইইএ এবং সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা আগের মতোই এই সুবিধা পাবেন। এছাড়া ইইউ-এর বাইরের দেশগুলোর যেসব শিক্ষার্থী ক্রুস-এর সামাজিক বৃত্তি (Social Scholarship) পান, তাদের আবাসন ভাতাও বহাল থাকবে। পাশাপাশি ক্রুস পরিচালিত কম খরচের আবাসন, স্বল্পমূল্যের খাবার এবং অন্যান্য সামাজিক সহায়তা কর্মসূচি সবার জন্য আগের মতোই উন্মুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে ফরাসি সরকার।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে মধ্যবিত্ত ও নিজস্ব অর্থায়নে পড়তে যাওয়া এশীয় ও আফ্রিকান শিক্ষার্থীদের ওপর। আবাসন ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী আগামীতে ফ্রান্সের বিকল্প হিসেবে ইউরোপের অন্যান্য দেশের দিকে ঝুঁকতে পারেন, যেখানে পড়াশোনা ও জীবনযাত্রার খরচ তুলনামূলক সাশ্রয়ী। ফলে ভবিষ্যতে যারা ফ্রান্সে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের এখন থেকেই অতিরিক্ত আর্থিক প্রস্তুতি নিতে হবে।

বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬