ফ্রান্সের কাছে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

০১ জুলাই ২০২৬, ০৭:১৩ PM
ফ্রান্স ফুটবল দল

ফ্রান্স ফুটবল দল © সংগৃহীত ও সম্পাদিত

বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনাকে সরিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করল ফ্রান্স। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব ৩২-এ উঠেছিল গত আসরের ফাইনালিস্টরা। আর শেষ ষোলোতে উঠার লড়াইয়েও কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেরা খেলেছেন দাপটের সঙ্গে। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠেছে তারা।

আর এই জয়ের পরপরই সুখবর পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। দুই ধাপ এগিয়ে ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও অফিসিয়ালি র‌্যাংকিং প্রকাশ করেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

র‌্যাংকিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। সেসময় শীর্ষে ছিল আর্জেন্টিনা, দুইয়ে স্পেন। তাদের যথাক্রমে রেটিং পয়েন্ট ছিল ১৮৭৭.২৭ এবং ১৮৭৪.৭১।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে মোট চারটি ম্যাচ জিতেছে ফ্রান্স। এই চার ম্যাচে তারা অর্জন করেছে মোট ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। ফলে তাদের মোট রেটিং পয়েন্ট সংখ্যা এখন ১৯১৬.২৪। এদিকে দুই নম্বরে থাকা আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। আর ১৮৭৯.৫৮ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের তিন নম্বরে অবস্থান স্পেনের।

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার পদে চাকরি দেবে  আড়ং
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদুৎমন্ত্রী ইকবাল হাসানের সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬