ফ্রান্সের একাদশে ৪ পরিবর্তন, চমক নিয়ে নামছে সুইডেনও

০১ জুলাই ২০২৬, ০২:৩৮ AM
ফ্রান্সের অনুশীলন

ফ্রান্সের অনুশীলন © সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের পর এবার শুরুর একাদশে সুযোগ পেয়েছেন লুকাস ডিন, আদ্রিয়ান রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। তাদের জায়গা ছেড়ে বেঞ্চে গেছেন মানু কোনে, থিও হার্নান্দেজ, দেজিরে দুয়ে ও ম্যাকসেন্স লাক্রোয়া।

অন্যদিকে, সুইডেন বড় ধাক্কা খেয়েছে ডিফেন্ডার ইসাক হিয়েনকে হারিয়ে। জাপানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। এ ছাড়া আলেকজান্ডার বার্নহার্ডসনও বেঞ্চে নেমেছেন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন লুকাস বার্গভাল ও ড্যানিয়েল সভেনসন।

ফ্রান্সের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে থাকছেন উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বারকোলা। সুইডেনের আক্রমণের ভরসা আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিয়োকেরেস ও অ্যান্থনি এলাঙ্গা।

ফ্রান্সের একাদশ: মাইক মেনিয়াঁ (গোলরক্ষক); লুকাস ডিন, দায়ো উপামেকানো, জুল কুন্দে, উইলিয়াম সালিবা; অরেলিয়ান চুয়ামেনি, আদ্রিয়ান রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বারকোলা; কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

সুইডেনের একাদশ: ইয়াকব উইডেল জেটারস্ট্রম (গোলরক্ষক); গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, ভিক্টর লিন্ডেলফ (অধিনায়ক), গুস্তাফ লাগারবিয়েলকে; এলিয়ট স্ট্রাউড, লুকাস বার্গভাল, ইয়াসিন আয়ারি, ড্যানিয়েল সভেনসন; আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিয়োকেরেস, অ্যান্থনি এলাঙ্গা।

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার পদে চাকরি দেবে  আড়ং
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদুৎমন্ত্রী ইকবাল হাসানের সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬