ইরানে পাল্টা হামলা ইসরায়েলের, তিন শহরে বিস্ফোরণ

০৮ জুন ২০২৬, ০৯:৪৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে ইরানের তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এর আগে লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। এমন অভিযোগ তুলে  উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরিপ্রেক্ষিতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইরানের রাজধানী তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশের মধ্যে এই নতুন সংঘাতে যুদ্ধ আবারও চরম মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানি স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরায়েলি পাল্টা হামলায় ইরানের রাজধানী তেহরান, তাবরিজ এবং ইসফাহান শহরজুড়ে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে তিন শহরের স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে চালানো এ অভিযানের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামলা পেছানোর কূটনৈতিক তোড়জোড় চলার মাঝে এই হামলা চালায় ইসরায়েল। এর ঠিক কিছুক্ষণ আগে ট্রাম্প বার্তা দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আপাতত কোনো ধরনের পাল্টা হামলা না করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু ট্রাম্পের অনুরোধ বা হামলা পেছানোর কূটনৈতিক পরিকল্পনা না মেনে ইরানে এ বিমান হামলা চালিয়ে বসেছেন নেতানিয়াহু।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তিন শহরের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করে। এই হামলার পর ইরান নতুন করে কোনো পাল্টা জবাব দেয় কি না, তা এখন দেখার বিষয়।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬