পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়াহু

২০ মে ২০২৬, ০৭:৪৭ PM
 ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু © টিডিসি ফটো

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন ও পার্লামেন্ট বিলুপ্তির একটি বিল পাস হয়েছে। বুধবার (২০ মে) অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দিয়েছেন ১১০ জন আইনপ্রণেতা। বিপক্ষে কেউ ভোট দেননি বলে জানিয়েছেন নেসেট স্পিকার আমির ওহানা।

তবে ভোটাভুটির সময় নেসেটে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকে থাকার কারণে তিনি অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিলটি পাস হওয়ার পর ইসরায়েলে আগাম নির্বাচনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, আগাম নির্বাচন হলে নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির পরাজয়ের আশঙ্কাই বেশি। এমনকি নির্ধারিত সময়েও ভোট হলেও তাদের জয় পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বিলটি এখনো পুরোপুরি আইনে পরিণত হয়নি। এটি কার্যকর করতে আরও কয়েক দফা পর্যালোচনা ও অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ইসরায়েলে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের মে মাসে। দেশটির আইন অনুযায়ী আগামী নির্বাচন হওয়ার কথা ২০২৬ সালের ২৭ অক্টোবর। তবে নতুন এই বিল পাসের পর আগাম নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই আগাম নির্বাচন হতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না এলে নির্ধারিত সময়ের কাছাকাছি, অর্থাৎ অক্টোবরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

পার্লামেন্ট বিলুপ্তির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে কট্টরপন্থি ইহুদি দলগুলোর অবস্থান পরিবর্তন। দীর্ঘদিন ধরে এসব দল নেতানিয়াহু ও লিকুদ পার্টির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু চলতি মাসে তারা জানিয়ে দেয়, নেতানিয়াহুকে আর জোটসঙ্গী হিসেবে দেখতে চায় না। এরপর থেকেই আগাম নির্বাচনের দাবিতে সরব হয় দলগুলো।

সাম্প্রতিক জরিপগুলোতে আরও দেখা গেছে, শুধু সাধারণ ভোটাররাই নয়, জোটের শরিক দলগুলোর মধ্যেও নেতানিয়াহুর প্রতি আস্থা কমে যাচ্ছে।

তবে পরিস্থিতি এমন হলেও এখনই জোট ছাড়ছে না শরিক দলগুলো। কারণ এই মুহূর্তে সরকার পতন হলে নির্বাচনের আগে নতুন সরকার গঠন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬