সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়

০৯ মে ২০২৬, ১১:৩৮ PM
 থালাপাতি বিজয়

থালাপাতি বিজয় © টিডিসি ফটো

ভারতের তামিলনাড়ু রাজ্যে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়। আগামীকাল রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই বর্ণাঢ্য শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের অফিস লোকভবন আজ শনিবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে আজ দুপুরে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর রাজ্যপালের সঙ্গে বিজয় বৈঠক করলে সরকার গঠনের চূড়ান্ত পথ পরিষ্কার হয়।

গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সরকার গঠন নিয়ে নাটকীয়তা শুরু হয়েছিল। থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়। বিজয় নিজে দুটি আসনে জয়ী হয়ে চমক দেখালেও শুক্রবার পর্যন্ত তাঁর জোটের সমর্থন ১১৬ আসনেই আটকে ছিল।

তবে আজ শনিবার দৃশ্যপট পুরোপুরি বদলে যায় যখন বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে টিভিকে-কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। এই দুই দলের দুটি করে মোট চারটি আসন যোগ হওয়ায় বিজয়ের নেতৃত্বাধীন জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে, যা সরকার গঠনের জন্য পর্যাপ্ত। এনডিটিভি জানিয়েছে, ভিসিকের বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত সমর্থনপত্রে বলা হয়েছে, ‘তামিলনাডুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই বিজয়কে সমর্থন দেওয়া হয়েছে।’

প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হওয়ার পরপরই থালাপতি বিজয় দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান। সেখানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্রও রাজ্যপালের কাছে জমা দেন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে টিভিকে সদর দপ্তরে উৎসবের আমেজ শুরু হয়। এই মাহেন্দ্রক্ষণে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে বিজয় বলেন, ‘উলিøাস শুরু করো।’

নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পর রাজ্যপাল বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানান। এমনকি এই শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল তাঁর পূর্বনির্ধারিত কেরালা সফর বাতিল করেছেন বলেও জানা গেছে। তবে থালাপতি বিজয় যেহেতু দুটি আসনে জয়ী হয়েছেন, তাই নিয়ম অনুযায়ী নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। উল্লেখ্য, তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে, যার নেতৃত্বে থাকছেন এই জনপ্রিয় অভিনেতা।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9