পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাও যাচ্ছে বিজেপির দখলে, এনডিটিভির খবর

০৪ মে ২০২৬, ১০:২৩ AM , আপডেট: ০৪ মে ২০২৬, ১১:৩৮ AM
পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে © আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের ফল প্রকাশ হয়েছে। এতে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি বড় ব্যবধানে এগিয়ে গেছে। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপি পেয়েছে ১৮২টি আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০৯টি। এ ছাড়া বাম ও অন্যান্য একটি করে আসনে জয় পেয়েছে।

এনডিটিভির নির্বাচনের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হয়। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা চলছে। সরকার গঠন করতে প্রয়োজন হবে ১৪৭ আসন।

গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২ আসনে। ২৯৪ আসনের ভোটগ্রহণ হয়ে গেলেও সোমবার ভোটগণনা হচ্ছে ২৯৩টি কেন্দ্রের। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনে ‘অনিয়মের অভিযোগে’ ভোটই বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গের মসনদ হারাচ্ছেন মমতা?

আগামী ২১ মে ফলতায় ফের ভোটগ্রহণ হবে। ২৪ মে হবে গণনা। সে ভোট হলে পশ্চিমবঙ্গ পরিচালনা করবে নির্বাচিত নতুন সরকার। আসন ২৯৪ থেকে কমে ২৯৩ হওয়ায় সরকার গঠনের কাঙিক্ষত সংখ্যাও একটি কমেছে। সরকার গড়তে হলে আগে পাওয়ার কথা ছিল ১৪৮ আসন। এখন ১৪৭টি পেতে হবে।

জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু, সর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence