পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: ১৬৯ আসনের ফল প্রকাশ, এগিয়ে বিজেপি

০৪ মে ২০২৬, ০৯:১৮ AM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৯:২১ AM
মমতা ও শুভেন্দু

মমতা ও শুভেন্দু © সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৬৯ আসনের ফলাফলে এগিয়ে রয়েছে বিজেপি। এই আসনগুলোর মধ্যে বিজেপি পেয়েছে ৮৫টি, তৃণমূল কংগ্রেস ৮২ টি এবং কংগ্রেস পেয়েছে ২টি আসন। খবর এবিপি আনন্দ। 

স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ভোট গণনা চলছে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন ভোট বাতিল করেছে। ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে ২১ মে এবং গণনা হবে ২৪ মে। ফলে আজ ২৯৩ আসনের ভোট গণনা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে ২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়ে নিজেদের অবস্থান শক্ত করে দলটি। ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে সামনে রেখে তৃণমূল সরকার টানা ক্ষমতায় রয়েছে।

অন্যদিকে, ২০১৬ সালের পর থেকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে শুরু করে বিজেপি এবং ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের ভোটের হার বাড়ায়। বিপরীতে বাম ও কংগ্রেস জোট ক্রমেই দুর্বল হয়ে পড়ে।

বুথ ফেরত সমীক্ষায় বিভিন্ন ইঙ্গিত থাকলেও চূড়ান্ত ফল নির্ভর করছে ইভিএমের গণনার ওপর। এদিনের ফলাফলেই নির্ধারিত হবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ধরে রাখা নাকি বিজেপির উত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটছে।

যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9