দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ

০৩ মে ২০২৬, ০৮:২৫ AM
জামিল লিমন

জামিল লিমন © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার (২ মে) স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়।

পুরো প্রক্রিয়াটি মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এ উপস্থিত থেকে তদারকি করেন। মরদেহটি দুবাই হয়ে আগামীকাল মঙ্গলবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টার পরে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

গেল ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ। এ ঘটনায় এখনও শোকাবহ স্থানীয় প্রবাসীরা।

জানা গেছে, লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

দুই শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হিশাম আবুঘরবেহ’র বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
  
এদিকে আগামী বুধবার (৬ মে) বাদ জোহর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
 
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেছেন, পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এরইমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
  
 

হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বছর পর ফিরেই ইউনাইটেডকে হারাল হাল সিটি
  • ২৩ আগস্ট ২০২৬
পিক্সেল ১১ সিরিজে থাকছে যেসব চমক
  • ২৩ আগস্ট ২০২৬