সিডনির বীচে হাঙরের হামলা, ড্রোন বিধিনিষেধ পর্যালোচনায় কর্তৃপক্ষ

১৪ জুন ২০২৬, ০২:৩২ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৫:০৫ PM
সিডনির কুগি সৈকত ও হাঙরের আক্রমণে পর উপস্থিত পুলিশ ও জরুরি সেবাকর্মীরা

সিডনির কুগি সৈকত ও হাঙরের আক্রমণে পর উপস্থিত পুলিশ ও জরুরি সেবাকর্মীরা © টিডিসি সম্পাদিত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের কর্তৃপক্ষ সিডনির উপকূলে হাঙরের আক্রমণের পর সমুদ্র সৈকতে নজরদারির জন্য ড্রোন ব্যবহারের বিদ্যমান বিধিনিষেধ পুনর্বিবেচনা করছে। গত শনিবার সিডনির পূর্বাঞ্চলের কুগি বীচে তীর থেকে প্রায় ৩০ মিটার দূরে ৩৫ বছর বয়সি এক নারী সাঁতার কাটার সময় একটি বড় হাঙরের আক্রমণের শিকার হন। এ সময় তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক কিন্তু স্থিতিশীল।

একজন প্যাডেলবোর্ডার ও সাবেক লাইফগার্ড দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে আহত নারীকে পানির কাছ থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে সৈকতটি বন্ধ করে দেন এবং আশপাশের একাধিক সৈকতেও সাময়িকভাবে সাঁতার নিষিদ্ধ করা হয়। 

অস্ট্রেলিয়ার লাইফগার্ডরা সাধারণত হাঙর শনাক্তে ড্রোন ব্যবহার করেন। তবে কুগি বীচের আকাশপথ সিডনির বিমানবন্দরের উড্ডয়ন রুটের নিচে হওয়ায় সেখানে বাণিজ্যিক ড্রোন ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে।

নিউ সাউথ ওয়েলসের কৃষিমন্ত্রী টারা মোরিয়ার্টি  বলেন, ‘সিডনিতে হাঙরের তৎপরতা ও হামলার ঘটনা নিয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কুগি সৈকত সিডনি বিমানবন্দরের ফ্লাইটপথের নিচে হওয়ায় সেখানে ড্রোন ব্যবহারে বিধিনিষেধ ছিল। তবে হামলার পর জরুরি ভিত্তিতে ড্রোন ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছে এবং সরকার এ অনুমতিকে স্থায়ী করার জন্য কাজ করবে।’

অস্ট্রেলিয়ার বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্তৃপক্ষ (সিএএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বর্তমানে কুগি সৈকতের ওপর ড্রোন পরিচালনার বিদ্যমান নিয়মগুলো পরিবর্তন বা অভিযোজনের সম্ভাবনা খতিয়ে দেখছে, যাতে ভবিষ্যতে হাঙর পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করা যায়। 

অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলে হাঙরের আক্রমণের ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে। প্রতিবছর গড়ে প্রায় ২০টি এমন ঘটনা নথিভুক্ত হয়। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: রয়টার্স ও দ্য গার্ডিয়ান ।

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9