জ্বালানি-খাদ্যের দাম বৃদ্ধিতে উত্তাল ইন্দোনেশিয়া, রাজপথে হাজারো শিক্ষার্থী

১৪ জুন ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০১:০৭ PM
ইন্দোনেশিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা

ইন্দোনেশিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, সরকারি ব্যয় নীতি এবং সেনাবাহিনীর বেসামরিক প্রশাসনে ক্রমবর্ধমান প্রভাবের প্রতিবাদে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শিক্ষার্থী বিক্ষোভে নেমেছে। রাজধানী জাকার্তাসহ দেশের বিভিন্ন শহরে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১৩ জুন) আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম প্রায় ৩২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং জ্বালানি ও খাদ্যের দাম কমানোর দাবি জানায়। বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় অপচয়মূলক ব্যয় কমানো এবং সেনাবাহিনীর বেসামরিক প্রশাসনে ক্রমবর্ধমান প্রভাব বন্ধ করার দাবিও জানায়। এই কর্মসূচির বার্ষিক ব্যয় প্রায় ১৫ বিলিয়ন ডলার (২৬৮ ট্রিলিয়ন রুপিয়াহ)।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাকার্তার গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল পৌঁছাতে চাইলে দাঙ্গা পুলিশ বাধা দেয়। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনরত স্থানে নিরাপত্তার জন্য প্রায় ৬,০০০ পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। অর্থনৈতিক চাপের কারণে দেশটির মুদ্রা রুপিয়াহও দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের বিপরীতে রুপিয়াহর মান নেমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়—প্রায় ১৮,০০০-এ পৌঁছেছে।

আরও পড়ুন : ঘণ্টার কাজ মিনিটে, কর্মক্ষেত্রে জনপ্রিয় হচ্ছে এআই টুলস

আন্দোলনকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে না আনলে বিক্ষোভ আরও বিস্তৃত হবে। তারা বিপ্লব স্লোগানও দেয় এবং রাজধানীর পাশাপাশি বান্দুং ও পন্তিয়ানাকসহ বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।’

বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ ইন্দোনেশিয়ার সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জ্বালানি ও খাদ্য মূল্যবৃদ্ধি, সরকারি ব্যয় নীতি এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষের কারণে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের এই বিক্ষোভ ক্রমশ বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকেত হিসেবে দেখা দিচ্ছে। সূত্র: আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬