ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ কে? জেনে নিন ৫ তথ্য

১৪ জুন ২০২৬, ০৫:৪৭ PM
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ © সংগৃহীত

ভারতের পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন।

প্রায় চার দশকের সামরিক জীবনে ধীরাজ শেঠ সাঁজোয়া (আর্মার্ড) ইউনিট, কাশ্মীরের সন্ত্রাসবিরোধী অভিযান, সামরিক কৌশল প্রণয়ন এবং বাহিনীর আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর অস্ত্র ও প্রযুক্তি উন্নয়ন কার্যক্রমেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

তার নিয়োগের একটি বিশেষ তাৎপর্যও রয়েছে। ১৯৯৪ সালে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর পর এই প্রথম আর্মার্ড কোর থেকে কোনো কর্মকর্তা ভারতের সেনাপ্রধান হচ্ছেন। গত তিন দশকের বেশি সময় ধরে পদটিতে মূলত পদাতিক (ইনফ্যান্ট্রি) ও অন্যান্য শাখার কর্মকর্তারাই দায়িত্ব পালন করেছেন।

ধীরাজ শেঠ সামরিক ঐতিহ্যবাহী একটি পরিবারের সদস্য। তার বাবা লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণ মোহন (কে এম) শেঠ ভারতীয় সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন এবং পরে ছত্তিশগড়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ-সংক্রান্ত কোনো নির্দিষ্ট দায়িত্বে ধীরাজ শেঠ সরাসরি যুক্ত না থাকলেও, ভারতের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকার কারণে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশ-ভারত সামরিক সম্পর্ক সম্পর্কিত নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনায় তার সম্পৃক্ততা ছিল বলে ধারণা করা হয়।

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার অগ্রাধিকারগুলোর মধ্যে সেনাবাহিনীর আধুনিকায়ন, যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি এবং দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ গুরুত্বপূর্ণ স্থান পাবে বলে মনে করা হচ্ছে।

এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় জাহিদা বেগমকে ওএসডি
  • ২৩ নভেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ককটেল ও হেরোইনসহ আটক ১
  • ২৩ নভেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও বিজিবিকে তথ্য দেওয়ায় প্রাণ গেল ক…
  • ২৩ নভেম্বর ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে লিডিং ইউনিভার্সিটি ভিসির …
  • ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল' ফেস্ট সমাপ্ত
  • ২৩ নভেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, জানালা ভেঙে পালাল সভাপতির কর্…
  • ২৩ নভেম্বর ২০২৬