চলন্ত স্কুলবাসে জ্ঞান হারালেন চালক, শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধিতে যেভাবে বাচঁল ৪০ প্রাণ

০২ মে ২০২৬, ০৪:৩০ PM
চলন্ত বাসে চালক ঘুমিয়ে পড়লে শিক্ষার্থীরা এসে বাস থামায়

চলন্ত বাসে চালক ঘুমিয়ে পড়লে শিক্ষার্থীরা এসে বাস থামায় © সংগৃহীত

স্কুলবাস চালানোর সময় চালক হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে উপস্থিত বুদ্ধিমত্তা আর সাহসিকতার জোরে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে ৪০ জন শিক্ষার্থীকে রক্ষা করেছে একদল স্কুলছাত্র। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের হ্যানকক কাউন্টির একটি ব্যস্ত চার লেনের মহাসড়কে এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে। খবর সিজিটিএনের

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, স্কুলবাসের চালক লিয়া টেলর হ্যানকক মিডল স্কুল থেকে বের হওয়ার পরপরই তীব্র অ্যাজমা বা হাঁপানি অ্যাটাকের শিকার হন। ইনহেলার বা ওষুধ নেওয়ার আগেই তিনি স্টিয়ারিং হুইলের ওপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন এবং বাসটি মহাসড়কের ওপর নিয়ন্ত্রণহীনভাবে এদিক-সেদিক ছুটতে থাকে।

পরিস্থিতি বেগতিক দেখে ১২ বছর বয়সি শিক্ষার্থী জ্যাকসন ক্যাসনাভ দ্রুত দৌড়ে গিয়ে বাসের স্টিয়ারিং ধরে ফেলে। একই সময়ে ড্যারিয়াস ক্লার্ক নামের অন্য এক ছাত্র দ্রুত ব্রেক চেপে ধরে। তাদের দুজনের সম্মিলিত চেষ্টায় বাসটি মহাসড়কের মাঝখানের বিভাজক বা মিডিয়ানে গিয়ে নিরাপদে থেমে যায়।

বাস থামানোর পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। ১৩ বছর বয়সি কেইলি ক্লার্ক তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ৯১১-এ কল করে সাহায্য চায়। ১৫ বছর বয়সী ডেসটিনি কর্নিলিয়াস চালক টেলরকে তার নেবুলাইজার চিকিৎসায় সহায়তা করে এবং ১৩ বছর বয়সি ম্যাকেনজি ফিঞ্চ অসুস্থ চালকের মাথা ধরে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করে।

শিক্ষার্থীদের এই দ্রুত ও সাহসী পদক্ষেপে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বাস চালক লিয়া টেলর সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এই বীরত্বপূর্ণ কাজের জন্য শিক্ষার্থীদের স্কুলে একটি সংবর্ধনা দেওয়া হয়েছে এবং পুরস্কার হিসেবে তাদের একটি বিশেষ লাঞ্চ ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬