ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

০১ মে ২০২৬, ১০:৪০ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © টিডিসি ফটো

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটিতে ফের সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে, তবে এ বিষয়ে তিনি এখনো নিশ্চিত নন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিগুলোতে নতুন করে বিপুল পরিমাণ রসদ ও গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হবে কি না, সেই আলোচনার বিষয়ে তিনি এবং গুটিকয়েক উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া আর কেউ বিস্তারিত জানেন না। 

তবে তিনি এটিও দাবি করেন যে, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং এই সংকটের সমাধান হলে বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে। 

এই যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার খরচ হয়েছে। যদিও বিভিন্ন সংস্থার দাবি, প্রকৃত ব্যয়ের পরিমাণ পেন্টাগনের হিসাবের চেয়ে অনেক বেশি।

সামরিক প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা তাদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে, যা বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে।

ইরান প্রসঙ্গে এই কঠোর অবস্থানের মাঝেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইউরোপ থেকে মার্কিন সেনা কমিয়ে আনার। জার্মানি থেকে সেনা সরানোর ঘোষণার পর তিনি জানান, সম্ভবত ইতালি ও স্পেন থেকেও মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও খেলাধুলা নিয়ে নমনীয় সুর শোনা গেছে তাঁর কণ্ঠে। 

চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়ে ট্রাম্প বলেন, ইরান এই বিশ্বকাপে অংশ নিলে তাঁর কোনো আপত্তি নেই। 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬