নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

০১ মে ২০২৬, ০৯:০০ AM
যুক্তরাষ্ট্র-ইরানের পতাকা

যুক্তরাষ্ট্র-ইরানের পতাকা © প্রতীকী ছবি

নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ অটুট রাখার অবস্থানও পুনর্ব্যক্ত করেছে তারা, ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠছে। খবর রয়টার্সের 

চলমান সংঘাত দুই মাস পেরিয়ে গেলেও বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপক বেড়ে গেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শঙ্কা জোরালো হয়েছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রতিবাদে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ রেখেছে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

 

তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দফায় দফায় সংঘর্ষ, ইবির ফুটবল টুর্নামেন্ট স্থগিত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিনকে নিয়ে ফাহাদই প্রথম তথ্য দেয় অপ্রতিমের বাবাকে, সহযোগি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ২য় ধাপের ভর্তিতে আবেদন করতে পারবেন তিন ধরনের শিক্ষা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬