নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা বলল ঢাকার দূতাবাস

২৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ AM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ AM
যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস © এআই সৃষ্ট ছবি

নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সেখানে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় দেশটির দূতাবাস। এ কারণে ভিসা আবেদন প্রত্যাখ্যান হবে বলেও জানানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ফেসবুকে ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত পোস্ট করা হয়।

এতে বলা হয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।

আরও পড়ুন: বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তাড়ানোর হুমকি অধ্যক্ষের

এর আগে ভারত ও চীন থেকে মানুষ কেবল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে আসে বলে মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, এভাবে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে চায়। যদিও তার এমন বিতর্কিত মন্তব্যকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬